বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৮৯ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মানবিক সহায়তা দিয়েছে রাঙামাটি সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাঙামাটি সদর সেনা জোনের মাঠে এ সহায়তা তুলে দেন রাঙামাটি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দিন। এ সময় রাঙামাটি রিজিওনের জেনারেল স্টাফ অফিসার (জিটুআই) মেজর খান মোহাম্মদ শফিউল আলম উপস্থিত ছিলেন।

এ সময় রাঙামাটি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দিন বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী মানবিক সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলাকার দরিদ্র জনগোষ্ঠীদের জন্য সেনাবাহিনীর সহায়তা অব্যাহত ছিল, আছে ও থাকবে। তিনি বলেন, দুর্গম অঞ্চলের মানুষ শান্তি সম্প্রতি বজায় রেখে বসবাস করতে পারে, সে বিষয়ে কাজ করছে সেনাবাহিনী।

আসন্ন ঈদ উল ফিতরে যাতে পাহাড়ের মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে সুন্দরভাবে ঈদ উৎসব পালন করতে পারে তার জন্য সেনাবাহিনীর এ মানবিক সহায়তা প্রদান করেছে। এ সময় তিনি সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উপহার হিসেবে ২ শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল, চিনি, গুড়া দুধ, তৈল, সেলাই মেশিনসহ এক লাখ ৫৬ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit