বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শনিবার ব্যাংক খোলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১২৮ Time View

ডেস্কনিউজঃ ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্যে লেনদেন বেশি হওয়ায় সারা দেশে শনিবার সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দিন সীমিত লোকবল নিয়ে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্যে বাড়তি লেনদেন হচ্ছে, ফলে ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে।

এ প্রেক্ষিতে সবার সুবিধার্থে ৩০ এপ্রিল শনিবার সীমিত লোকবল নিয়ে সারাদেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। লেনদেন হবে সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত। তবে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
এর আগে ২৯ এপ্রিল শুক্রবার এবং ৩০ এপ্রিল শনিবার পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

কিউএনবি/বিপুল/২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ/ বিকল ৫.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit