শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

আইসিসির সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৭৬ Time View

ডেস্কনিউজঃ বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) বুধবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকা প্রকাশ করেছে। এতে ৪০৮ রেটিং নিয়ে তিন নম্বর অবস্থানে জায়গা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি সর্বকালের সেরা অলরাউন্ডারের এ তালিকায় সবার ওপরে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। তার রেটিং পয়েন্ট ৫৫৭। এর পরেই আছেন পাকিস্তানি, তার রেটিং ৪১২। তবে আইসিসি সেই নামটা কার, সেটা দর্শকদের অনুমান করতে বলেছে। তিনে আছেন, বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং ৪০৮।

চার নম্বরে ৩৯৭ রেটিং নিয়ে আছেন আরেক অস্ট্রেলিয়ান, যদিও তার নাম উল্লেখ করেনি আইসিসি। পাঁচে আছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। তার রেটিং ৩৬৩। পাঁচে ৩৬৩ রেটিং নিয়ে জায়গা পেয়েছেন ভারতের যুবরাজ সিং।

ছয় নম্বরে একজন শ্রীলংকান ও সাতে এক আফগান। তাদের রেটিং যথাক্রমে ৩৬২ ও ৩৫৫। আটে অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, রেটিং ৩৫০। নয়ে ওয়েস্ট ইন্ডিজের একজন, রেটিং ৩২১। এবং তালিকার দশ নম্বরে ৩০০ রেটিং নিয়ে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৬ ম্যাচে ১১৯ উইকেট পেয়ে সবার শীর্ষে আছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও সাকিব। ৩০ ম্যাচে ৪১ উইকেট শিকার করেছেন সাকিব।

বিপুল/২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ/ দুপুর ১.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit