সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সৌদি আরবের তেলের ডিপোতে রকেট হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১১৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় তেলের ডিপো ও রিয়াদের বেশ কিছু জায়গায় রকেট ও ড্রোনের সাহায্যে হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে।

ইয়েমেনের হুতি বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। খবর আলজাজিরা ও রয়টার্সের।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগর তীরবর্তী জেদ্দার আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছিল।

এ বন্দরনগরীতেই রোববার ফর্মুলা ওয়ান মোটর রেসিং ‘সৌদি আরাবিয়ান গ্রান্ড প্রিক্স’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই রেসের সার্কিট থেকে ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছিল বলে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন।

শুক্রবার রাতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও রাস তানুরা এবং রাবিগ শোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

সারিয়া জানান, রিয়াদেরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, জেদ্দায় আরামকোর স্থাপনা এবং রিয়াদের বেশ কিছু জায়গায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া জিজান, নাজরান, রাস তানুরা ও রাবিগে বেশ কিছু ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

তবে এ হামলার বিষয়ে আরামকো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

কিউএনবি/অনিমা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit