সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

বিশ্ব গণমাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার সংবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১৪৭ Time View

 

ডেস্ক নিউজ :  ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের ঢাকার পরিস্থিতি এবং বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ও আটকের ঘটনা নিয়ে ২৭ মার্চ বিশ্বের অন্তত ২৫টি দেশের পত্রিকা বা সংবাদ সংস্থার খবর প্রকাশিত হয়। আ.ফ.ম সাঈদ এর ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা : ফ্যাক্টস অ্যান্ড উইটনেস’ বই এবং বিবিসির একটি প্রতিদেনে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে।  

বিবিসির প্রতিবেদনে তখন বলা হয়েছে, ‘কলকাতা থেকে সংবাদপত্র প্রতিষ্ঠানের খবরে প্রকাশ যে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান এক গুপ্ত বেতার থেকে জনসাধারণের কাছে প্রতিরোধের ডাক দিয়েছেন।’ ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছিলো ‘ঢাকায় পাকিস্তান বাহিনী আক্রমণ শুরু করেছে। মুজিবুর রহমান একটি বার্তা পাঠিয়েছেন এবং সারা বিশ্বের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।’

দিল্লির স্টেটসম্যানের খবর ছিল এরকম ‘বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে, সামরিক অভিযানের প্রতিবাদে রহমানের পদক্ষেপ। একটি গোপন বেতার থেকে প্রচারিত ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পূর্বাংশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে নতুন নামকরণ করেছেন।’

ডেইলি টেলিগ্রাফ, লন্ডন লেখে সিভিল ওয়ার ফ্লেয়ারস ইন ইস্ট পাকিস্তান: শেখ এ ট্রেইটর, সেইস প্রেসিডেন্ট’ শিরোনামে প্রকাশিত সংবাদে শেখ মুজিবুর রহমান কর্তৃক পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা ও ইয়াহিয়া খান তার বেতার ভাষণে শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলার কথা উল্লেখ করা হয়।

গার্ডিয়ানের ২৭ মার্চ সংখ্যায় বলা হয়, ২৬ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতির উদ্দেশ্যে রেডিওতে ভাষণ দেয়ার পরপরই ভয়েস অব বাংলাদেশ নামে একটি গোপন বেতারকেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমান কর্তৃক পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনার বুয়েনস আয়ারস হেরাল্ডের ২৭ মার্চের সংখ্যার একটি খবরের শিরোনাম ছিল, ‘বেঙ্গলি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার্ড বাই মুজিব।’ নিউইয়র্ক টাইমসে শেখ মুজিব ও ইয়াহিয়ার ছবি ছাপিয়ে বলা হয় ‘স্বাধীনতা ঘোষণার পর শেখ মুজিব আটক’।

বার্তা সংস্থা এপির এ সংক্রান্ত খবরে বলা হয, ‘ইয়াহিয়ার পুনরায় মার্শাল ল ঘোষণা ও আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়েছে।’ আয়ারল্যান্ডের দি আইরিশ টাইমসের শিরোনাম ছিলো-পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা আর সঙ্গে ছিল শেখ মুজিবের ছবি। দিল্লি¬ থেকে রয়র্টাসের খবরে ১০ হাজার মানুষের নিহত হবার ও স্বাধীনতা ঘোষণার পর মুজিবকে সম্ভবত আটক করা হয়েছে, এমন কথা বলা হয।

ব্যাংকক পোস্টের খবরে বলা হয, শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নাম দিয়ে স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানে গৃহযুদ্ধের আশংকা। এর বাইরে ভারতের বহু সংবাদপত্র এবং আর্জেন্টিনা, ব্রাজিল, ক্যানাডা, দক্ষিণ আফ্রিকা, জাপান, হংকং, নরওয়ে, তুরস্ক, সিঙ্গাপুরসহ অনেক দেশের খবরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার খবর স্থান পায়।

কিউএনবি/অনিমা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit