বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

পুরস্কার নিতে লন্ডন গেলেন ডা. জাফরুল্লাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১৩০ Time View

 

ডেস্কনিউজঃ ক্তরাজ্যের হাউজ অব কমন্সে ‘এনআরবি পুরস্কার’ গ্রহণের জন্য লন্ডনে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার সফরসঙ্গী হিসেবে আছেন স্ত্রী শিরিন হক, ছেলে বারিশ হাসান চৌধুরী। আগামী ১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা।

আজ শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ।

এ তথ্য জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, স্বাধীনতার ৫০ বছর সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামী ২৯ মার্চ দুপুরে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হাউস অব কমন্সে সাবেক অর্থমন্ত্রী ও ইস্ট লন্ডনের এমপি স্টিফান টিমস’র ব্যবস্থাপনায় ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ‘ (লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন) এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ‌এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘এনআরবি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

লন্ডনে থাকাকালীন তিনি বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন নাগরিক সমাবেশ ও আন্তর্জাতিক হেল্থ সেমিনারে বক্তব্য রাখবেন। এ ছাড়াও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্সে তাঁর ছেলে বারিশ হাসান চৌধুরীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিকে আগামী ২৮ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দেশের মানুষকে বাঁচানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে। একই দিন হরতালের ডাক দেন ডা. জাফরুল্লাহ। এ বিদেশ যাত্রার কারণে হরতাল কর্মসূচিতে জাফরুল্লাহ চৌধুরী থাকছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যদিও হরতালের সমর্থনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বি‌ক্ষোভ সমা‌বে‌শ শেষে মাটির বাসন হাতে হুইল চেয়ারে বসে ভূখা মিছিল করেন।

কিউএনবি/বিপুল/ ২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit