সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

প্রধানমন্ত্রীর কাছে বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পদক হস্তান্তর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১০৬ Time View

 

ডেস্ক নিউজ : দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং শতভাগ বিদ্যুতায়নের ‘রূপকার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের প্রাপ্ত ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন।

‘মুজিববর্ষে’ শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে এই ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিদ্যুৎ বিভাগের পক্ষে এ পুরষ্কার গ্রহণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এই গৌরবদীপ্ত অর্জনের রুপকার তিনিই। দেশের শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নের্তৃত্ব ও নীতি-কৌশলের কারণে।

প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, মুজিববর্ষে দেশের প্রতিটি ঘরকে আলোকিত করবেন। বিদ্যুৎ বিভাগের মন্ত্রীর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি প্রত্যক্ষভাবে শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করার নেতৃত্ব দিয়ে সারা দেশে ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন। এ অর্জনের স্মারক তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনারই প্রাপ্য।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সময় প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীর বিক্রম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তার তেজগাঁস্থ কার্যালয়ের শাপলা হলে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও দু’টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদান করেন।
সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit