সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত স্মৃতিসৌধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৮৯ Time View

 

ডেস্ক নিউজ : ফুলে ফুলে ভরে উঠেছে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গতকাল তোলা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাহারি ফুল ও বর্ণিল আলোকসজ্জায় সেজেছে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত পেরোলেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সৌধ প্রাঙ্গণে ঢল নামবে মানুষের।

গতকাল বৃহস্পতিবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, নিরাপত্তার জন্য সৌধের ভেতরে ও বাইরে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। কয়েশ  নিরাপত্তাকর্মী মোতায়েনসহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। চলছে তিন বাহিনীর সুসজ্জিত দলের মহড়া। শেষ হয়েছে আলোকসজ্জাসহ রংতুলির কাজ। শ্রমিক শাহিন হোসেন বলেন, ‘শুধু চাকরির জন্য নয়, বীর শহীদদের স্মরণে কাজ করার আনন্দটা যেন ভিন্নমাত্রা নিয়ে আসে। ’গণপূর্ত বিভাগের (সাভার-২) উপবিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক বলেন, গণপূর্ত বিভাগ থেকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রী, সচিব, কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

ইউএনও মো. মাজহারুল ইসলাম বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে সাভার উপজেলা প্রশাসন নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে সম্পৃক্ত থেকে কাজ করছে। রাষ্ট্রের সব গোয়েন্দা সংস্থা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নিরাপত্তা বাহিনী সম্মিলিতভাবে সার্বিক বিষয় দেখভাল করছে। প্রস্তুতি শতভাগ ভালো রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্মৃতিসৌধ প্রস্তুত রয়েছে। গণপূর্ত বিভাগ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। তারাও সব প্রস্তুতি সম্পন্ন করেছে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাধীনতার সুর্বণ জয়ন্তীর বিষয়টি সামনে রেখে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া সকাল থেকে দর্শনার্থীদের জন্য শিল্পকলা একাডেমির পরিচালনায় গান পরিবেশন করবেন জাতীয় ও দেশবরেণ্য শিল্পীরা। ’ ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, স্বাধীনতা দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit