সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বিয়ের পর অ্যাসাঞ্জকে নিয়ে যা বললেন স্ত্রী মরিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিনের বান্ধবী স্টেলা মরিসকে গত বুধবার বিয়ে করলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ব্রিটেনের এক কারাগারে কড়া নিরাপত্তার মধ্যেই এ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন চারজন অতিথি। তাদের মধ্যে দুজন বিয়ের সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন।

জেল থেকে বেরিয়েই মরিস বিয়ে উপলক্ষ্যে বিশেষ কেক কাটেন। বাইরে জড়ো হওয়া অ্যাসাঞ্জের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন— কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এ এক কথায় নিষ্ঠুর ও অমানবিক।… ও একজন দুর্দান্ত মানুষ। ওর দ্রুত মুক্তি পাওয়া উচিত।’ খবর বিবিসির।

আমেরিকার প্রতিরক্ষা বিভাগের গোপন নথি প্রকাশের অভিযোগে দীর্ঘদিন ধরেই ব্রিটেন থেকে অ্যাসাঞ্জের প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে জো বাইডেনের দেশ। এ নিয়ে কূটনৈতিক স্তরে আলাপ-আলোচনার পাশাপাশি আইনি রাস্তাও নিয়েছে আমেরিকা। যদিও ৫০ বছর বয়সি অ্যাসাঞ্জ বারবার দাবি করে আসছেন, তিনি কোনো অন্যায় করেননি। ২০১৯ সাল থেকে লন্ডনের কারাগারে বন্দি তিনি। তারও আগে সাত বছর ধরে লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে ছিলেন অ্যাসাঞ্জ।

বিয়ের পর বেলমার্শের ওই কারাগারের বাইরে বেরিয়ে অ্যাসাঞ্জ-পত্নী মরিস জানান, তিনি খুশি। একই সঙ্গে দুঃখিতও। তার কথায়, ‘মন-প্রাণ দিয়ে অ্যাসাঞ্জকে ভালোবাসি। আমার পাশে সে-ও যদি এখন থাকত!’২০১১ সালে আইনি জটিলতা কাটাতে আইনজীবীদের দ্বারস্থ হয়েছিলেন অ্যাসাঞ্জ। সে সময়েই মরিসের সঙ্গে তার আলাপ। মরিসও তার আইনজীবী দলেই ছিলেন। ২০১৫ সাল থেকে পেশাদার সম্পর্ক গড়ায় ঘনিষ্ঠতায়। ইকুয়েডর দূতাবাসে থাকাকালীনই অ্যাসাঞ্জ ও স্টেলার দুই সন্তান জন্মায়।

বুধবার বেলমার্শ জেলের ভেতরেই ‘ভিজ়িটিং আওয়ারস’-এ অ্যাসাঞ্জ-মরিসের বিয়ে হয়। অনুষ্ঠান শেষের হতেই চার অতিথি জেলের বাইরে বেরিয়ে পড়েন। বিখ্যাত ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিভিয়ান ওয়েস্টউড অ্যাসাঞ্জ-মরিসের পোশাক তৈরি করেছেন। এর আগে অ্যাসাঞ্জের প্রত্যর্পণের জন্য আমেরিকার দাবির বিরুদ্ধে জোরালো প্রচারণা চালাচ্ছিলেন ওয়েস্টউড।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit