সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৯৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলের সিটি কাউন্সিল জানিয়েছে, মারিউপোল থেকে ১৫ হাজার নাগরিককে জোর করে রাশিয়ায় নিয়ে গেছে রুশ সেনারা। 

রাশিয়ার সেনারা মারিউপোলের কিছু অংশের দখল নিয়েছে। এরপরই তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করল ইউক্রেন। 

এ ব্যাপারে বিবৃতিতে মারিউপোলের সিটি কাউন্সিল জানায়, লেফট ব্যাংক বিভাগের বাসিন্দাদের রাশিয়ায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।এখন পর্যন্ত ১৫ হাজার বাসিন্দাকে জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। 

মারিউপোলের সিটি কাউন্সিলের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, যাদের রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের ইউক্রেনীয় পাসপোর্ট ও অন্যান্য জরুরী কাগজ রেখে দিচ্ছে রাশিয়া।

তাদের আশঙ্কা মারিউপোল থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া এসব বাসিন্দাদের জিম্মি করা হবে এবং পরবর্তীতে এই জিম্মিদের দিয়ে সুবিধা আদায় করার চেষ্টা করবে রাশিয়া। 

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit