শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শাহজালালে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১১৬ Time View

 

ডেস্ক নিউজ : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। জানা গেছে, আটক ব্যক্তির নাম মো. তাজুল ইসলাম, তিনি কাতার এয়ারওয়েজের এয়ারপোর্ট সার্ভিস এজেন্ট।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাজুলকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় সাড়ে ছয় কেজি। স্বর্ণের ওই বারগুলো ফ্লাইটের একযাত্রী তাকে হ্যান্ডওভার করে।’

তিনি আরও বলেন, ‘জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ কোটি টাকা। আটক যাত্রী মো. তাজুল ইসলামের বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টমস আইনে মামলার প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit