বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

এই অভ্যাসগুলো লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১০০ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : লিভার আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি মূলত শরীরে জমে থাকা টক্সিনগুলোকে বের করে দিতে সহায়তা করে। কিন্তু লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট হলে টক্সিন শরীরেই থেকে যাবে। আর শরীরের একের পর এক সমস্যা দেখা দেবে।

আমাদের প্রতিদিনের কিছু বদভ্যাসই লিভারের ক্ষতি হওয়ার মূল কারণ। ফলে লিভারের স্বাভাবিক ক্রিয়াকলাপ ব্যহত হয়। তাই শরীর সুস্থ রাখতে হলে লিভারের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। 

চলুন জেনে নেওয়া যাক, লিভার সুস্থ রাখতে কোন কোন বদভ্যাসগুলিো ত্যাগ করবেন..

> অতিরিক্ত মাত্রায় মদ্যপান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। অতিরিক্ত অ্যালকোহলের গ্রহণ লিভারের টক্সিন বের করার ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। যার ফলস্বরূপ লিভারে প্রদাহ এবং ফ্যাটি লিভারের মতো সমস্যা দেখা দেয়।

> অতিরিক্ত মাত্রায় ওষুধ গ্রহণ লিভারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এমনকি লিভার ফেলিওরের দিকেও নিয়ে যেতে পারে। বিশেষ করে অতিরিক্ত পরিমাণে ব্যথা কমানোর ওষুধ খেলে লিভারের কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে।

> মদ্যপানের মত ধূমপানেও লিভারের ক্ষতি হয়। সিগারেটে উপস্থিত রাসায়নিকগুলো লিভারে পৌঁছয় এবং অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে এবং এর ফলে তৈরি হওয়া ফ্রী ব়্যাডিকেলস লিভারের কোষগুলোর ব্যাপক ক্ষতি করে।

>অতিরিক্ত তৈলাক্ত ও মশলাদার খাবার, প্রসেসড ফুড, ফ্যাটি ফুড লিভারের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের খাবারের পরিবর্তে খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করুন। এগুলি বিটা-ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক এবং সেলেনিয়ামের উৎস। এগুলি লিভারকে সুস্থ রাখে। তাছাড়া, অতিরিক্ত পরিমাণে কাঁচা খাবার-দাবার খাওয়ার অভ্যাসও লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর!

> পর্যাপ্ত ঘুমের অভাব লিভারে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে, যা লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই লিভারের যত্ন নিতে রোজ অন্ততপক্ষে টানা ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

> সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই দীর্ঘসময় পর্যন্ত খালি পেটে থাকেন। এই অভ্যাস লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন ধরে যদি এই রকম অনিয়ম চলে, তাহলে লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।

> অতিরিক্ত মাত্রায় নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এবং নির্দিষ্ট ভেষজ গ্রহণ করাও কিন্তু লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে অতিরিক্ত মাত্রায় ভিটামিন এ গ্রহণ লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর।

> দেরি করে ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা – উভয়ই লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই অভ্যাসের ফলে হজমের সমস্যা দেখা দেয়, পাশাপাশি শরীরের আরও একাধিক সমস্যা হয়। আর এর ক্ষতিকর প্রভাব পড়ে লিভারের উপরে।

> অনেকেই সকালে মল-মূত্র চেপে শুয়ে থাকেন। এই অভ্যাসও কিন্তু লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন যদি এই রকম অনিয়ম চলতে থাকে, তাহলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায়।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit