মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

শাহাবাজ হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাসির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৪২ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহী চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের তাতারপুর গ্রামের মোঃ শাহাবাজ আলীর হত্যা মামলার প্রধান আসামি মোঃকামাল, সবুজ,আতিক, উজ্জ্বল, রজবসহ মামলার অন্য আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 
আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের তাতারপুর গ্রাম থেকে মানববন্ধন টি বেরিয়ে  বানেশ্বর বাজার  ট্রাফিক মোড় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত  মোঃ শাহাবাজ আলীর স্বজনরা   বক্তারা হত্যা মামলার প্রধান আসামি মোঃ কামালসহ হত্যা মামলার অন্য আসামিদের ফাঁসির দাবি জানান।
এ হত্যাকাণ্ডের ঘটনায়,কামাল, সবুজ,আতিক, উজ্জ্বল, রজবসহ-১০ জনকে আসামি করে চারঘাট  থানায় মামলা করেন। এখন পর্যন্ত ২ জনকে  গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম  বলেন, এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit