বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

আঃ জব্বার সরদার মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী ছিলেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১০১ Time View

 

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামের মৃত মোন্তাজদ্দিন সরদার ও জয়গুন বিবি দম্পতির সন্তান আঃ জব্বার সরদার (৬৫)। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে বিপক্ষ শক্তিকে প্রতিহত করতে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন বলে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। ইতোমধ্যে তিনি এলাকার প্রভাবশালী একটি মহলের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়েন। প্রভাবশালী মহলটি সামাজিক ও রাষ্ট্রীয় ভাবে আঃ জব্বার সরদারকে হেনস্তা করতে ১৯৭১ সালে সে লুটপাট, অগ্নিসংযোগ, খুন ও ধর্ষণ করেছে এমন অভিযোগ এনে একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। মামলাটি তদন্তের প্রাথমিক স্তরেই মিথ্যা বলে প্রমানিত হয়।

আঃ জব্বার সরদার মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন এমন প্রত্যয়ন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের শরীয়তপুর জেলা ইউনিট কমান্ডার এমএ সাত্তার খান, গংগানগর বিএলএফ প্রশিক্ষন কেন্দ্র ও মুজিব বাহিনীর ডেপুটি লিডার মুক্তিযোদ্ধা সম আঃ মালেক, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল ফজল মাস্টার, মুক্তিযোদ্ধা সংসদ জয়নগর ইউনিটের কমান্ডার মো. সামসুল হক মুন্সী ও শৌলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হাসেম মাদবর।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড প্রত্যয়ন করেছেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী বা রাজাকার বা যুদ্ধাপরাধী হিসেবে আঃ জব্বার সরদারের বিরুদ্ধে কোন রেকর্ড নাই। মুক্তিযোদ্ধা সংসদ জয়নগর ইউনিটের কমান্ডার মোঃ সামসুল হক মুন্সী প্রত্যয়ন করেছেন, সে আঃ জববার সরদারকে ব্যক্তিগত ভাবে চেনেন। সে ১৯৭১ সালে ঘটে যাওয়া লুটপাট, অগ্নিসংযোগ, খুন ও ধর্ষণের সাথে জড়িত ছিল না। গংগানগর বিএলএফ প্রশিক্ষণ কেন্দ্র ও মুজিব বাহিনীর ডেপুটি লিডার এই ভাবে প্রত্যয়ন করেছেন, সে তাকে ব্যক্তিগত ভাবে চেনেন ও জানেন। ১৯৭১ সালের ঘটনা উল্লেখ করে আঃ জব্বার সরদারের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, খুন ও ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। হিন্দু অধ্যুষিত গঙ্গানগর রায় মোহন পোদ্দারের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল।

সেখানে আঃ জব্বার সরদার নিয়মিত ভাবে মুক্তিযোদ্ধাদের সহাতা করতেন। পাক বাহিনীর গতিবিধি লক্ষ্য করে মুক্তিযোদ্ধাদের জানাতেন এবং অনেক সময় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রেশন সরবরাহ করতেন আঃ জব্বার সরদার। শৌলপাড়া ইউনিয়ন পরিষদ প্রত্যয়ন করেছেন, জব্বার সরদার যুদ্ধাপরাধীনা এবং সমাজ বিরোধী কাজের সাথে লিপ্ত না। এছাড়া সকলেই আঃ জব্বার সরদার ও তার পরিবারের উন্নতি কামনা করেছেন্

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit