শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

ইউক্রেনে ভবনের ধ্বংসস্তূপ থেকে ২৪ লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে রুশ বাহিনীর হামলার ২৯তম দিন আজ। এ সময়ে রুশ বাহিনীর হামলা চালিয়ে বেশ কয়েকটি শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এ ছাড়া অবরুদ্ধ করে রেখেছে কয়েকটি শহর। তার মধ্যে একটি হচ্ছে খারকিভ।

খারকিভ শহরের একটি প্রশাসন ভবনের ধ্বংসস্তূপ থেকে ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার ইউক্রেনের জরুরি পরিষেবা এই তথ্য জানায়। খবর আলজাজিরার।

ইউক্রেনের জরুরি পরিষেবা অনুসারে, উদ্ধারকর্মীরা এখন খারকিভ আঞ্চলিক রাজ্য প্রশাসনের ধ্বংসস্তূপ থেকে ২৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে। গত ১ মার্চ থেকে রুশ বাহিনী এ শহরটিতে হামলা চালানো শুরু করে। 

জরুরি সেবার একজন মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন এক কোটি ইউক্রেনীয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit