বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের জীবনের পরের ঢেউ যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত: পূজা চেরী ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখায় স্পিকারের উষ্মা দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম রাশিয়ার হামলায় গুদাম ছাই, কিয়েভে বাড়ছে খাদ্য সংকট মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৮১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট মারা গেছেন। ৮৪ বছর বয়সী এ নারী ক্যান্সারে ভুগছিলেন।

ক্লিনটন সরকারের আমলে ১৯৯৭ সালে দীর্ঘ সময়ের পররাষ্ট্র বিশেষজ্ঞ অলব্রাইট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। তিনি কসোভোতে জাতিগত নির্মূল অভিযান বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

প্রাগে ১৯৩৭ সালে জন্মগ্রহণকারী অলব্রাইট ছিলেন এক চেকস্লোভাক দম্পতির সন্তান। তিনি ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, রাজনৈতিক আশ্রয় কামনা করেন।

তিনি জিমি কার্টারের আমলে প্রথম হোয়াইট হাউসে কাজ শুরু করেন। ১৯৯৩ সালে বিল ক্লিনটন তাকে প্রথমে জাতিসঙ্ঘে দূত নিয়োগ করেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সোভিয়েত-পরবর্তী দুনিয়ায় মার্কিন সামরিক শক্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইরাক ও বলকানে তা সুস্পষ্টভাবে দেখা গেছে। তিনি ন্যাটোর সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১৯৯৯ সালে পোল্যান্ড, হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্রকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করেন। এখনো তার ওই ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/২৪ শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit