শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি, ওই ছবি আসল: ইউনিসেফ ইরাক থেকে হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচারের অভিযোগে তদন্তের নির্দেশ বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনী রায়ের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত থাকবে পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম বিশ্বকাপ জিততে আর্জেন্টিনার যে শিক্ষা কাজে লাগাতে পারে স্পেন দেশে আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫ বছর দাম্পত্য জীবনের ইতি টানলেন ‘রামায়ণ’ অভিনেতা যেভাবে দুই দফায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

খালেদা জিয়ার সাজা আরো ৬ মাস স্থগিত করে প্রজ্ঞাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৭১ Time View

 

ডেস্কনিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরো ছয় মাসের জন্য স্থগিত করেছে সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়ে পঞ্চমবারের মতো তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পঞ্চম দফায় সাজা স্থগিত হওয়ায় দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন কারাগারের বাইরে।

সর্বশেষ গত সেপ্টেম্বরে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় সরকার। সেই মেয়াদ ২৪ মার্চ শেষ হবে।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান। ফৌজদারি কার্যবিধিতে এ সাজা স্থগিত দেখিয়ে এর আগে মোট চার দফায় মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।

৭৫ বছর বয়সি খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন।

আর্থারাইটিসের ব্যথা, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন বেমগম খালেদা জিয়া।

কিউএনবি/বিপুল/ ২৩.০৩.২০২২ ইং/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit