সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

রাস্তায় দাঁড়িয়ে টিসিবির পণ্য নেওয়া অত্যন্ত অপমানজনক : ডা. জাফরুল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১২৪ Time View

 

ডেস্ক নিউজ : রাস্তায় দাঁড়িয়ে টিসিবির পণ্য নেওয়া অত্যন্ত অপমানজনক বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বুধবার দুপুরে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি বার বার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি রেশনিং করেন। বঙ্গবন্ধুর আমলে ১৯৭৪ সালে ৩ লাখ লোকের মৃত্যু হয়েছিল অনাহারে। অথচ নোবেলজয়ী অমর্ত্য সেনের হিসাব মতে ওই সময়ে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল। সুশাসনের অভাব, অনাচার, দুর্নীতির কারণে যাদের খাদ্য প্রয়োজন, তাদের কাছে খাদ্য পৌঁছায়নি।

খালেদা জিয়ার জামিন পাওয়ার ব্যাপারে তিনি বলেন, জামিন পাওয়া তার মানবিক ও নৈতিক অধিকার। এই হাইকোর্টেই এক খুনের মামলা আছে। এক রিকশাওয়ালা তার স্ত্রীকে জবাই করায় তার ফাঁসি হয়েছিল। তবে কয়েক সপ্তাহের জন্য তার জামিন হয়েছিল। খালেদা জিয়া তো কাউকে জবাই করেননি। আমি মনে করি ন্যায়ের খাতিরে খালেদা জিয়াকে জামিন দেয়া উচিত। ‘জাফরুল্লাহ বিএনপির কেউ না’ মির্জা ফখরুলের এমন বক্তব্য সম্পর্কে জাফরুল্লাহ চৌধুরী বলেন, মির্জা ফখরুল কী বলেছেন, তাতে আমার কিছু করার নেই। তারা যদি হারিকিরি করতে চান, আমি কী বলবো। আমি বলতে চাই আন্দোলন করে দলীয় সরকারের অবসান ঘটাতে হবে। নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে। নির্বাচন কমিশনকে তাদের মেরুদণ্ড সোজা করে ন্যায়ের পাশে দাঁড়াতে হবে। তারা যদি তা ডেলিভার করতে না পারেন তাদের পদত্যাগ করা উচিত হবে। 

অনুষ্ঠানে গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল, গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মনজুর কাদির আহমেদ, জাতিসংঘ জনসংখ্যা পুরস্কারে ভূষিত প্রথম বাংলাদেশি নারী ডা. হালিদা হানুম আক্তার, আলোকচিত্রশিল্পী হাসান সাইফুদ্দীন চন্দন, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে উপস্থাপিত প্রথম বাংলাদেশি আলোকচিত্রী কে এম আসাদ প্রমুখ উপস্থিত।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit