বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শিশুর সর্দি-কাশির সমাধান কোন পথে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : আবহাওয়ার বদলে বসন্ত মানেই এখন দিনে গরম, রাতে ঠাণ্ডা।  মৌসুম বদলের এই সময়ে শিশুদের ঠাণ্ডা লাগা ঘরে ঘরের সমস্যা। 

এই সময় বাচ্চাদের সর্দি-কাশি সমস্যা থেকে বাঁচানোর জন্য দরকার সচেতনতা। সাথে দেখে নেওয়া যাক ঘরোয়া কিছু সমাধান-

এখনও বাজারে মিলছে কড়াইশুঁটি ও ব্রকোলির মতো সব্জি, সঙ্গে এই সময় বাজারে মেলে হরেক রকমের শাক ও কন্দ-জাতীয় সব্জিও।  রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেটুস, পার্সলে থেকে গাজর, মূলার মতো সব্জি অত্যন্ত কার্যকর। তা ছাড়া নাশপাতি, আঙুর, কলা প্রভৃতি ফলও শরীর সুস্থ রাখতে ও রোগ দূরে রাখতে অত্যন্ত কার্যকর।

শরীর ভালো রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মোবাইল, ল্যাপটপের বাইরে বেরিয়ে ঘণ্টাখানেক খেলাধুলা করতে পারলে অনেক চনমনে থাকবে শরীর।

যেহেতু দিন আর রাতের তাপমাত্রার তারতম্য অনেকটাই বেড়ে গিয়েছে এই সময়, তাই চেষ্টা করুন সন্তানের পোশাক নির্বাচনে যেন পরিমিতি বজায় থাকে। বেশি ভারী পোশাক বা বেশি হাল্কা পোশাকে সমস্যা দেখা দিতে পারে এই সময়।

কোভিড কিছুটা কমলেও শরীর জীবাণুমুক্ত রাখার অভ্যাস অপরিহার্য। কিন্তু স্বাভাবিকভাবেই শিশুদের সে খেয়াল থাকে না। কাজেই সন্তানের পরিছন্নতার দ্বায়িত্ব নিতে হবে মা-বাবাকেই। সতর্ক থাকলে অনেক ক্ষেত্রেই এড়ানো যায় বিভিন্ন ধরনের সংক্রমণ।

সূত্রঃ আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit