শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

ইউক্রেন ইস্যুতে ভারত সম্পর্কে যা বললেন মার্কিন প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ভারত ব্যতিক্রম। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরেও নয়াদিল্লির নড়বড়ে অবস্থানের কারণে বাইডেন এ কথা বলেছেন। গতকাল সোমবার ওয়াশিংটনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার সময় জো বাইডেন ভারতের ব্যাপারে মন্তব্যটি করেন।

অবশ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সামরিক জোট ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রধান এশীয় অংশীদারসহ মার্কিন নেতৃত্বাধীন জোটের ঐক্যবদ্ধতার প্রশংসা করেছেন বাইডেন। এনডিটিভি জানিয়েছে, চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াড জোট নিয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।  তিনি বলেছেন, কোয়াড জোটভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র ভারতই ইউক্রেনের যুদ্ধ নিয়ে জোরালো অবস্থান নিতে পারেনি। কিন্তু জাপান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই কথা বলা যায়।
সূত্র : এনডিটিভি।  

 

 

কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit