সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

ইউক্রেনের এক তরুণ সেনার নিঃসঙ্গ শেষকৃত্যের গল্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : নাম দিমিত্রো কোতেঙ্কো। রণাঙ্গণে প্রাণ হারানো এই ইউক্রেনীয় তরুণ সৈনিকের কফিন যখন ময়দানে রাখা হলো, তখন তার চরপাশে ছিলো না পরিবারের কোনো সদস্য। তার বাবা কিংবা মা, কেউই শুনতে পায়নি তার গোরে দেওয়া গান-স্যালুটের শব্দ। দিমিত্রোর গোরের ওপর রাখা কাঠের ক্রুশ সেঁটে দেওয়ার শব্দও শুনতে পায়নি তার বাবা-মা কিংবা আত্মীয় স্বজেনের কেউ। দিমিত্রোর পরিবারের সদস্যরা থাকেন লিভিভ থেকে ৯৬০ কিলোমিটার দূরের শহর সুমিতে। তারা জানেনও না যে, তাদের আদরের সন্তানকে লিভিভে সমাহিত করা হয়েছে। 

রাশিয়ার অনবরত গোলাবর্ষণের কারণে দিমিত্রোর মতো অনেক সেনার মরদেহ তার স্বজনের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আবার একই কারণে যুদ্ধে প্রাণ হারানো সেনাদের শেষকৃত্যে অংশ নিতে আসতে পারছে না তাদের স্বজনেরা। অনেকের পরিবারে কাছে প্রিয়জনের মৃত্যুর খবরটাও পৌঁছাচ্ছে অনেক দেরিতে। 

দিমিত্রোর কপাল একটু ভালো, তার সেনা স্কুল জীবনের বন্ধু ইয়ারোভেঙ্কো উপস্থিত ছিলেন তার শেষকৃত্যে। তিনি বলেন, ‘আমি আমার বন্ধুকে তার বাড়ি থেকে অনেক দূরে সমাহিত হতে দেখলাম।’দিমিত্রোর বাবা ট্রাক চালাতেন, মা কাজ করতেন একটি স্থানীয় খামারে।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit