বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

মনিরামপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা শোকে বাবার হার্ট অ্যাটাক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৯৪ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পৌরশহরে বন্যা সাহা(২১) নামে এক কলেজ ছাত্রী গলায় শাড়ি পেচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের দোলখোলা মোড়ের বাড়িতে এ ঘটনা ঘটে। বিয়ের বিষয় নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির পর অভিমান করে বন্যা আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। বন্যা সাহা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের দর্শন বিভাগে অনার্স ৩য় বর্ষের ছাত্রী ছিলেন। এ দিকে মেয়ের আত্মহত্যার ঘটনাটি সহ্য করতে না পেয়ে বাবার হার্ট অ্যাটাক হয়েছে।

স্থানীয় পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী জানান, পৌরশহরের উপা মার্কেটের এমজি ইলেকট্রনিকের মালিক গোপাল সাহার মেয়ে বন্যা সাহার সাথে নড়াইল জেলার একজন ব্যাংকার ছেলের সাথে বিয়ের কথা চলছিল। দোলখোলা মোড়ের বাড়িতে এ নিয়ে মায়ের সাথে সোমবার সকালের দিকে কথা কাটাকাটি হয় বন্যার। এক পর্যায়ে বন্যা অভিমান করে সকাল ১০ টার দিকে ঘরের মধ্যে গলায় শাড়ি পেচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকৎসক বন্যাকে মৃত ঘোষনা করেন।

এ দিকে মেয়ের অকাল মৃত্যু সহ্য করতে না পেরে বাবা গোপাল সাহার হার্ট অ্যাটাক হয়। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর ই আলম সিদ্দিকী জানান,এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit