বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

নওগাঁর মান্দায় শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১১৩ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ভুট্টা ক্ষেত থেকে ইউসুফ আলী (১২) নামের এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শিশু ইউসুফ আলী মান্দা উপজেলার ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের রেজাউল করিমের ছেলে। সোমবার(২১ মার্চ) দুপুরে মান্দা উপজেলার গঙ্গারামপুর গ্রামে একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ মার্চ) বিকালে খেলতে শিশুটি বাড়ির বাইরে যায়। দীর্ঘ সময় ধরে তাকে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।

একপর্যায়ে সোমবার (২১ মার্চ) দুপুরে বাড়ি থেকে অনেকটা দূরত্বে একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, সোমবার সকাল ১০ টায় বাড়ি থেকে দূরত্বে একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে খবর পেয়ে থানা পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মৃতদেহ একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করে। তিনি আরও জানান, শিশুটির দুই হাত পিছনে কাপড় দিয়ে বেঁধে গলার সাথে বাঁধা ছিলো। তার দু’চোখ উপড়ে ফেলা হয়েছে। এটি একটি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলেও জানান তিনি। শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit