মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

চৌগাছায় গলায় রশি দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১০১ Time View

 

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় রহিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার দাবি। ২০ মার্চ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার সিংহঝুলী গ্রামের পূর্বপাড়া। তিনি সিংহঝুলী গ্রামের পূর্বপাড়ার মৃত মোফাজ্জেল হোসেনে স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে খাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে যান তিনি। পর দিন সকালে তার ছেলে তুহিনুর রহমান সাড়াশব্দ না পেয়ে মায়ের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করেন। তবুও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন তিনি নিজের পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছেন।

এ সময় ছেলে তুহিনের ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এসে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে তার দেহ নিচে নামিয়ে দেখেন তিনি মারা গেছেন।

স্থানীয়রা বলেন, ধারণা করা হচ্ছে রবিবার ভোররাতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।পরে পরিবারের সদস্যরা বিষয়টি চৌগাছা থানায় অবহিত করেন এবং পরিবারের সদস্যদের আপত্তি না থাকায়ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেন প্রশাসন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকরেন। চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই শাহাবুদ্দিন বলেন, পরিবারের সদস্যদের কারও আপত্তি না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit