বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
হাসপাতালে বেনামে চিকিৎসা নিতে গিয়ে ইয়াবাকারবারি গ্রেফতার মাধ্যমিকের সব শিক্ষকের জন্য মাউশির জরুরি নির্দেশনা ইসরায়েলের পণ্যে ব্রিটেনের নিষেধাজ্ঞা, বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট

গাঁয়ে হলুদের দিনে লাশ হলো কাকলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১১০ Time View

 

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার চরপালং এলাকায় কাকলি আক্তার (১৮) নামে এক তরুনিকে গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে জখম করা হয়েছে। ২০ মার্চ রবিবার ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, বিয়ে করতে না পেরে ক্ষুদ্ধ হয়ে জাহিদুল ইসলাম (২২) নামে এক বখাটে কাকলিকে কুপিয়ে আহত করেছিল। নিহত কাকলি আক্তার শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার দাখিল দশম শ্রেণির ছাত্রী ছিলেন। আজ রোবববার তার গায়ে হলুদ আগামী কাল সোমবার তার বিয়ে অনুষ্টান হওয়ার কথা ছিল।

পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার চর পালং এলাকার বাসিন্দা নরুজ্জামান মাদবরের মেয়ে কাকলি আক্তার। শরীয়তপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক ছাত্র জাহিদুল ইসলাম (২২) শরীয়তপুর পৌরসভার কাশাভোগ এলাকার মজিবুর রহমানের ছেলে। বখাটে জাহিদুল ওই তরুনি কাকলীকে উত্ত্যক্ত করত। সম্প্রতি কাকলির অন্যত্র বিয়ে ঠিক হওয়ার সংবাদে ক্ষুদ্ধ হয় বখাটে জাহিদুল। গত বৃহস্পতিবার রাতে জাহিদুল কাকলিদের বসত ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। কাকলির আত্মচিৎকারে এলাকার মানুষ এগিয়েু আসে। তখন জাহিদুল পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরাপরে গণপিটুটি খায়। পরে স্থানীয়রা বখাটে জাহিদুলকে পুলিশে দেয়। পরে পুলিশ দুজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা দেয়া হচ্ছিল কাকলিকে। কাকলির অবস্থার আরো অবনতি হলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়। রোববার ভোরে সেখানে কাকলির মৃত্যু হয়। আজ রোববার কাকলির গায়ে হলুদের দিন ছিল।

নিহত কাকলির বড় ভাই ফারুক মাদবর বলেন, আজকে আমার বইনের গায়ে হলুদ কালকে বিয়ের কথা ছিল। বইনে আইলো লাশ হইয়ে। বখাটে জাহিদুল আমার বইনেরে সব সময় বিরক্ত করত। তাই আমরা অল্প বয়সে তারে বিয়া দিতে চাইছিলাম। তাও পারলাম না। খুনি জাহিদুলের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, ওই হামলার ঘটনায় কাকলির ভাই ফারুক মাদবর একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। কাকলি মারা যাওয়ায় ওই মামলাটি এখন হত্যা মামলায় পরিনত হবে। আর হত্যাকারী যেহেতু চিকিৎসাধীন, সে যেন পালিয়ে না যেতে পারে, তাই তাকে পুলিশী পাহারায় রাখার ব্যবস্থা নেয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit