
ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৮২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জন। রবিবার (২০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। ঢাকা, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
কিউএনবি/আয়শা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৯