মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ, র‍্যাব ও পিবিআইতে বড় রদবদল সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী

বাংলাদেশকে ইউক্রেনের পাশে চায় যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

 

ডেস্ক নিউজ : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে বাংলাদেশকে ইউক্রেনের পাশে থাকার আহ্বান জানিয়েছে  যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড এই আহবান জানান।

রোববার (২০ মার্চ) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম অংশীদারিত্ব সংলাপে এ আহ্বান জানানো হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দু’দেশের মধ্যে এই সংলাপ শুরু হয়। সেখানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভিক্টোরিয়া নুল্যান্ড।

এমন এক সময়ে এই সংলাপ হচ্ছে, যখন ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন ঘিরে নতুন এক সঙ্কট তৈরি হয়েছে বিশ্বে। আর এই সঙ্কটে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে রাশিয়ার পাল্টাপাল্টি অবস্থান নতুন করে কূটনৈতিক মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে বেশিরভাগ দেশকে।

ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে ভারত, বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশই এই বিরোধের মধ্যে স্পষ্ট কোনো অবস্থান ঘোষণা করেনি। ফলে ভিক্টোরিয়া নুল্যান্ড তার এবারের সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইউক্রেইন প্রসঙ্গও যে তুলবেন, তা আগে থেকেই ধারণা করা যাচ্ছিল। 

সংলাপে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশকে নিয়ে একযোগে কাজ করতে চায় যুক্তরাষ্ট।

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি বৈঠকের শুরুতেই বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়ে গেছে। আন্তর্জাতিক আইনগুলোকেও হুমকিতে ফেলে দিয়েছে এই আগ্রাসন। এই হুমকি মোকাবেলা করতে হলে বাংলাদেশকে অবশ্যই ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে।

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit