রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ডিইপিজেডে পুড়ছে পোশাক কারখানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১১৫ Time View

 

ডেস্কনিউজঃ সাভারের আশুলিয়ায় পুরাতন ডিইপিজেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার পুরাতন ডিইপিজেডের প্যাকজার নামের একটি কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আব্দুল আহাদ ও ফায়ার সার্ভিস সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে স্টিল শেডের ওই একতলা কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেড়ে গেলে ডিইউজেড ফায়ার সার্ভিসের আরও একটি এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

কারখানার ওয়্যারহাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে প্যাকেজিং ও লেবেল জাতীয় মালামাল ছিল। কারখানা এবং ওয়্যারহাউজ একসাথে হওয়ায় দুটিতেই আগুন ছড়িয়ে পড়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব বলেন, এই মহুর্তে আমরা ছয়টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আগুন নিয়ন্ত্রণে আসলে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

কিউএনবি/বিপুল/১৮শে মার্চ ২০২২ ইং/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit