বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার রাঙামাটিতে ৩ মাস কিস্তি বন্ধের নির্দেশ, তবু পাহাড়ে আদায়:বন্যার্তদের প্রশ্ন! সরকারি নির্দেশনা কি মাঠেই আটকে? দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ দিনাজপুরে কর্মরত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি॥ ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন॥ কুড়িগ্রামে পানি কমতেই তীব্র নদীভাঙন, হুমকিতে ৪৪৮ কোটি টাকার বাঁধ আটোয়ারীতে ইসলামী ব্যংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

রবিবার থেকে গোপালগঞ্জে টিসিবি পণ্য বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১২৬ Time View

 

ডেস্ক নিউজ : আগামীকাল রবিবার থেকে গোপালগঞ্জে ডিলারের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হচ্ছে। প্রথম দিন সদর ও টুঙ্গিপাড়ার দুটি স্পটে ১ হাজার ৭৯ জনের মধ্যে পারিবারিক কার্ডের ভিত্তিতে মালামাল বিক্রি করা হবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা আজ শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, ৩৫ জন ডিলারের মাধ্যমে জেলার ৮৯ হাজার ১০৫ জন উপকারভোগীর মধ্যে ন্যায্যমূল্যে এই পণ্য বিক্রি করা হবে। টিসিবি’র পণ্যের মধ্যে রয়েছে ১ম পর্যায়ে ২ কেজি মসূর ডাল (কেজি ৬৫ টাকা), চিনি ২ কেজি (৫৫ টাকা) এবং সোয়াবিন তেল ২ লিটার (লিটার ১১০ টাকা)। দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ৩ এপ্রিল।

জেলা প্রশাসক জানান, কেবলমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবি পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit