সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

জাজিরায় নকল আইসক্রিম কারখানার সন্ধান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৮০ Time View

 

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় গড়ে উঠেছে ‘ডেইরী মিল্ক’ নামে নকল আইসক্রিম কারখান। সেই কারখানায় নামীদামী কোম্পানীর মোরক ও সীল ব্যবহারের মাধ্যমে তৈরী করা হচ্ছে আইসক্রিম। বিক্রি হচ্ছে জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন হাট-বাজার ও দোকানে। ভেজাল ও নকল আইসক্রিম তৈরীর কারখানায় জাতীয় ভোক্তা সংরক্ষণ কর্মকর্তা ও জাজিরা উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানাগেছে, ২০১৮ সালে জাজিরা ডিগ্রি কলেজের দক্ষিণ-পশ্চিম পাশে ‘ডেইরী মিল্ক’ নামে এই সুপার আইসক্রিম কারখানা প্রতিষ্ঠা করেছেন জাজিরা পৌরসভার ৩ নং ওয়ার্ড মৌলভীকান্দি গ্রামের আব্দুল কাদের ঢালী নামে এক ব্যক্তি। স্থানীয়দেরা অভিযোগ রয়েছে, এই আইসক্রিম কারখানায় দীর্ঘদিন যাবত অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামী-দামী আইসক্রিম কোম্পানীর নাম, সীল ও মোরক ব্যবহার করে আইসক্রিম তৈরি করে শরীয়তপুরের বিভিণœ এলাকায় হাট-বাজারে বাজারজাত করছে কারখানা মালিক।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উক্ত আইসক্রিম কারখানায় তৈরিকৃত আইসক্রিম ঢাকার সাভারের বিরুলিয়ার রাহমা ফুড ইন্ডাস্ট্রিজ লিঃ কর্তৃক প্রস্তুতকৃত হ্যালো আইসক্রিম নামের একটি কোম্পানীর কাভার ব্যবহার করে বাজারজাত করা হচ্ছে। নিজেরাই ইচ্ছেমত উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেবেলে ব্যবহার করলেও সেখানে সর্বোচ্চ খুচরা মূল্যের ঘর ফাকা রাখা হয়েছে। জাজিরা উপজেলার লাউখোলা বাজারের দোকানদার রিমন মিয়া, কাজীরহাট বাজারের তুষার জানায়, জাজিরায় উৎপাদিত আইসক্রিমের মোরকে ঢাকার সাভারের ঠিকানায় কাভার ব্যবহার করে বাজারজাত করায় গ্রাহকদের সাথে প্রতারণা করা হচ্ছে। গ্রাহকও তাদের সাথে তর্ক-বিতর্ক করে। এখন থেকে হ্যালো ব্রান্ডের আইসক্রিম আর বিক্রি করবো না।

প্রতারণার বিষয়ে কারখানা মালিক আব্দুল কাদের ঢালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সাভারের হ্যালো কোম্পানীটি বন্ধ হয়ে গেছে। তাই সেই কোম্পানীর নামে ছাপানো মোরক কিনে এনেছেন তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পচিালক মোঃ সুজন কাজী বলেন, অন্য কোম্পানীর নাম ব্যবহার করে পণ্য বাজারজাত করলে সেটা নকল ফ্যাক্টরী হিসেবে গন্য হবে এবং এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী। এই কারখানার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করবেন। জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল কে বিষয়টি অবগত করা হয়। তিনি কারখানার ঠিকানা জেনে নিয়ে বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit