সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

‘গাড়ি চলবে জোড়-বিজোড় নম্বরে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

 

ডেস্কনিউজঃ সিটি করপোরেশনকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব দিলে যানজট নিরসনে করপোরেশন নতুন উদ্যোগ নেবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির শেষ প্রান্ত বটমূল এলাকায় ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, গাড়ির নম্বরের ভিত্তিতে রাজধানীর রাস্তায় মালিকেরা গাড়ি নামাতে পারবেন। যেসব গাড়ির নিবন্ধন নম্বর জোড় সংখ্যার, ওই গাড়িগুলো মাসের জোড় তারিখের দিনে এবং যেসব গাড়ির নম্বর বেজোড় সংখ্যার, ওই গাড়িগুলো বেজোড় দিনে চালাতে হবে।

এছাড়া রাজধানীর কোন রাস্তায় কী পরিমাণ গাড়ি চলাচল করে, কোথায় বেশি যানজট হয়—এসব বিষয় নিয়ে গবেষণা করা হবে বলে জানান মেয়র আতিক।

ওই গবেষণার ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ও কার্যকর ট্রাফিকব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মেয়র আতিক আরও বলেন, শিশু-কিশোরদের জন্য সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তারা।

কিউএনবি/বিপুল/১৮শে মার্চ ২০২২ ইং/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit