সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শরীয়তপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বাবুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১২২ Time View

 

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছে কুইক নিউজ এর বিশেষ প্রতিবেদক, চ্যানেল এস ও নয়া শতাব্দী পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল। এই মাসেই শরীয়তপুর আদালত পাড়ায় শরীয়তপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। কমিটির সভপতি জাগোনিউজ২৪.কম ও দেশ রূপান্তর প্রতিনিধি মো. ছগির হোসেন ও সাধারণ সম্পাদক দীপ্ত টিভি, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি রাজিব হোসেন রাজন।

৪১ সদস্য বিশিষ্ট কমিটির সহসভাপতি আরটিভির মো. ইব্রাহিম হোসাইন, এশিয়ান টিভির খালেদ মাহমুদ সাইফুল্লাহ, বাংলা৫২নিউজের শফিকুল ইসলাম সোহেল, আজকের পত্রিকার মো. মিরাজ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নিরাপদ নিউজের সোহাগ খান সুজন, ঢাকা পোস্টের সৈয়দ মেহেদী হাসান শিহাব, ইত্তেফাকের আসাদ গাজী, আমার সংবাদের রূপক চক্রবর্তী, যায়যায়দিনের এসএম নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টিভির এসএম শাকিল, কালের কন্ঠের মাহবুব আলম, অর্থ বিষয়ক সম্পাদক রুদ্রবার্তার আনিছুর রহমান, সহ অর্থ বিষয়ক সম্পাদক আনন্দ টিভির জামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোকিত শরীয়তপুরের তানভীর আহম্মেদ, দপ্তর সম্পাদক অপরাধবার্তা.কমের মুহসিন রেজা, সহদপ্তর সম্পাদক শরীয়তপুর টেলিভিশনের গোলাম কিবরিয়া (সানজিদ), সাংস্কৃতিক সম্পাদক নিউজ১৬বিডি.কমের মিতালী সিকদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরীয়তপুর জার্নালের সুপ্তা চৌধুরী, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সোহাগ, সদস্য বাংলা টিভির নয়ন দাস, হুংকারের সৈকত দত্ত টিটু, যুগান্তরের মো. নান্নু মৃধা, ডেইলি মর্নিং গ্লোরির মিজানুর রহমান মোল্লা, ডেইলী ফরাজী.কমের শাকিল আহম্মেদ, আমার সময়ের ফারুক আহম্মেদ, বাংলাদেশ কন্ঠের নুরে আলম জিকু, দেশকালের রকি আহমেদ, সকালের সময়ের শাহাদাৎ হোসেন, বাংলাদেশের আলোর সাইফ রূদাদ, বাংলাদেশনিউজটাইম.নেটের সাইফুল ইসলাম, আজকের পত্রিকার শাহাদাৎ হোসেন হিরু, মানবাধিকার প্রতিদিনের সমীর চন্দ্র শীল, বাংলাদেশ সময়ের জাহাঙ্গীর ছৈয়াল, আজকের পত্রিকার এমআর রাজিব মল্লিক, ডেইলি বাংলাদেশের সোহাগী আক্তার নদী, আজকালের কালাম সরদার, আমার সংবাদের নয়ন দাস ও সিএনএস২৪.কমের নাসির খান। রোববার সন্ধ্যা ৭টার দিকে সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলনে সংগঠনের সাবেক সভাপতি ও জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট মুরাদ হোসেন মুন্সী প্রধান অতিথি থে‌কে সকলের সম্মতিতে কমিটির ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit