শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

জুয়েলারি মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড়, অলংকারে বড় ছাড়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

ডেস্ক নিউজ : দেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ জুয়েলারি এক্সপো আজ শনিবার (১৯ মার্চ) শেষ হচ্ছে। তিন দিনব্যাপী এই আয়োজন চলছে রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। শেষ দিনটিতে জমে উঠেছে এক্সপো। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গন। শেষ দিনেও মেলায় অংশ নেওয়া বিভিন্ন জুয়েলারি শপগুলো তাদের পণ্যে দিচ্ছে নানা ধরনের ছাড়। এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠান মূল্য ছাড়সহ আকর্ষণীয় অফারের ছড়াছড়িতে প্রথম দিন থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ঢল নামে।

দেশের বাইরে থেকেও ব্যাপক সাড়া মিলছে। এ বিষয়ে বাংলাদেশ জুয়েলারি এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাজুসের কোষাধ্যক্ষ উত্তম বণিক বলেন, দেশের বাইরে থেকেও অনেকেই এসেছেন এ এক্সপোতে। তারা নিজেরাও আমাদের বিভিন্ন গহনা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। আমরা যে এতো ঐতিহ্যবাহী গহনা তৈরি করি, এগুলো বিশ্ব জানেই না। এখন তারা জানছে এবং আগ্রহ দেখাচ্ছে। সরকার যদি এখন একটু সাহায্য করে তাহলে এ ক্ষেত্রটি আরও বড় হতে পারে। জানা গেছে, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি করা নানা ডিজাইনের অলংকার প্রদর্শন করছে।

এখানে এসে নগদ টাকায় যেমন কেনা যাচ্ছে, তেমনি কেউ চাইলে পছন্দের অলঙ্কার অর্ডার করেও রাখতে পারছেন। নিজের পছন্দ অনুযায়ী অলংকার ডিজাইন করারও সুযোগ আছে। সমাপনী অনুষ্ঠানে জমকালো ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য র‍্যাফেল ড্র-তে নগদ ১০ লাখ টাকার প্রথম পুরস্কার, ৫ লাখ টাকার ২য় এবং ৩য় পুরস্কার হিসেবে পরবর্তী ১০ জনের জন্য রয়েছে ১ লাখ টাকা করে ১০টি। মেলায় সাংবাদিকদের জন্য থাকবে আলাদা র‍্যাফেল ড্র।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit