সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

প্রচণ্ড তুষারপাতে ইস্তান্বুল বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৮১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র ও ভারী তুষারপাতের কারণে ইউরোপের সবচেয়ে ব্যস্ততম তুরস্কের ইস্তান্বুল বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।   

বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন করে আবার তুষারপাত হয়েছে বিমানবন্দরটিতে। খবর ডেইলি সাবাহর।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা তার্কিশ এয়ারলাইন্সের ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।  

রোববারের অনেক ফ্লাইটও বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে ইস্তাম্বুল বিমানবন্দর কর্তৃপক্ষ।

টার্কিশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাতিল করা ফ্লাইটের যাত্রীরা চাইলে টিকিটের টাকা ফেরত নিতে পারেন অথবা পুনরায় বিমান সেবা শুরু হলে ভ্রমণ করতে পারেন।

এ ব্যাপারে তাদেরকে বিমান সংস্থাটির ওয়েবসাইট, মোবাইল অথবা কলসেন্টারে ফোন করে পরবর্তী নির্দেশনা জানার অনুরোধ করা হয়েছে।
 
এর আগে গত জানুয়ারিতে প্রচণ্ড তুষারপাতের কারণে ইস্তানবুল বিমানবন্দর বন্ধ ছিল কয়েকদিন।

কিউএনবি/অনিমা/১৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit