সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ঢাকা উত্তরেও দেওয়া হবে রিকশার লাইসেন্স

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১০৪ Time View

 

ডেস্ক নিউজ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনেও (ডিএনসিসি) রিকশার লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডিএনসিসির দ্বিতীয় পরিষদের ৭ম করপোরেশন সভায় (বাজেট সভায়) রিকশার লাইসেন্স প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে অফিস আদেশ জারি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

রিকশার লাইসেন্স দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তাকে। এছাড়া কমিটির সদস্য সচিব করা হয়েছে উপ-প্রধান রাজস্ব কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন ডিএনসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা, ডিএনসিসির আইন কর্মকর্তা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিস্টেম এনালিস্টকে কমিটির সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৬ সালের পর রিকশার লাইসেন্স দেওয়া বন্ধ রাখে সিটি করপোরেশন। গত বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুন করে রিকশার নিবন্ধন দেওয়ার কাজ শুরু করে।  

কিউএনবি/অনিমা/১৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit