মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

রাজনীতি-সুশাসন-ইউক্রেন নিয়ে কথা বলতে ঢাকায় আসছেন মার্কিন কর্মকর্তারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১১৫ Time View

 

ডেস্ক নিউজ : বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টরিয়া ন্যূল্যান্ড। তাঁর সাথে থাকবেন দক্ষিণ এবং সেন্ট্রাল এশিয়ার জন্য প্রতিরক্ষা সম্পর্কিত ডেপুটি আন্ডার সেক্রেটারি এ্যামান্ডা ডরি-সহ পদস্থ কর্মকর্তরা। 

১৯ মার্চ শুরু ৫ দিনের এ সফরসূচিতে ভারত এবং শ্রীলংকাতেও যাবেন এই প্রতিনিধি দলটি। তারা বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকার মন্ত্রীসহ শীর্ষস্থানীয় আমলা ছাড়াও সুশীল সমাজ এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীগণের সাথেও বৈঠকে মিলিত হবেন বলে স্টেট ডিপার্টমেন্ট ১৮ মার্চ জানিয়েছে। 

দ্বি-পাক্ষিয় বৈঠক-সংলাপে বাংলাদেশ ও শ্রীলংকার সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনার পর এই সম্পর্কের পরিধি আরো বিস্তৃত করা নিয়ে কথা হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র উল্লেখ করেছে। অর্থনৈতিক অংশিদারিত্ব প্রসার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি-সমৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং নয়া দিল্লীতেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তগণের সাথে সার্বিক পরিস্থিতির মূল্যায়ন করা হবে। ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ, শ্রীলংকা এবং ভারতের সর্বশেষ অবস্থান নিয়েও কথা হবে বলে অপর একটি সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউরোপ-মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশের সাথে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

কিউএনবি/অনিমা/১৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit