রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ দ্বিতীয়বার উদ্বাস্তু হওয়ার আতঙ্কে পূর্বাচলের ভূমি মালিকরা নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া

ঘরোয়া ৩ উপায়ে দূর হবে চুলের তৈলাক্ত ভাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত বিদায় নিতেই চড়ছে তাপমাত্রার পারদ। এই সময়ে বিভিন্ন শারীকিক সমস্যা বৃদ্ধি পায়। শুধু শরীর নয়, চুল ও ত্বকেও প্রভাব পড়ে গরম আবহাওয়ার। চুল হয়ে পড়ে অত্যধিক তৈলাক্ত। গ্রীষ্মে তৈলাক্ত চুলের যত্ন নেবেন কী ভাবে?

এক দিন অন্তর শ্যাম্পু করুন

চিকিৎসকরা বলেন, সাধারণত সপ্তাহে দু’দিন অন্তর শ্যাম্পু করলেই ভাল থাকে চুল। গ্রীষ্মকালে খুব বেশি ঘাম হয়। তাতে চুল আরও বেশি করে তৈলাক্ত হয়ে পড়ে। চুল পড়ার সমস্যাও বেড়ে যায়। তাই চুল ভাল রাখতে বিশেষ করে গরমকালে এক দিন অন্তর শ্যাম্পু করা প্রয়োজন। শ্যাম্পু করার পর বেশি করে পানি দিয়ে চুল ধুয়ে নিন। কন্ডিশনার না ব্যবহার করাই ভাল। এতে চুল বেশি তৈলাক্ত হয়ে পড়ে।

ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন

সময়ের অভাবে প্রতিদিন শ্যাম্পু করার সময়ে পান না অনেকেই। ফলে চুল বেশি মাত্রায় তৈলাক্ত হয়ে পড়ে। বাজারে অনেক ড্রাই শ্যাম্পু পাওয়া যায়। চটজলদি চুলের তৈলাক্ত ভাব কাটাতে সেগুলি ব্যবহার করতে পারেন।

বাড়িতে তৈরি করুন ঘরোয়া মাস্ক

চুলের পরিচর্যা করতে অনেকেই বাড়িতে বানিয়ে নেন মাস্ক। তবে সঠিক কয়েকটি উপাদান দিয়ে তা বানালে চুলের তৈলাক্ত ভাব সহজেই দূর হবে। চুলে তেলের পরিমাণও নিয়ন্ত্রণে থাকবে। চুলের মাস্ক তৈরি করতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা, লেবুর রস, চায়ের লিকার বা অ্যাপেল সাইডার ভিনিগার। এই উপাদানগুলি চুল ভাল রাখে। চুলের অন্যান্য সমস্যারও সমাধান করে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit