বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

এক মাস পর পাওয়া গেল অ্যামাজনে হারিয়ে যাওয়া ২ ভাইকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে হারিয়ে যাওয়ার প্রায় এক মাস পর দুই আদিবাসী শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যামাজন রাজ্যের মানিকোরে এলাকার কাছে জঙ্গলে পাখি ধরতে গিয়ে গত ১৮ ফেব্রুয়ারি হারিয়ে যায় দুই ভাই গ্লাউকো এবং গ্লেইসন ফেরেইরা। আট ও ছয় বছর বয়সের এই দুই শিশুকে গত মঙ্গলবার হঠাৎ খুঁজে পান স্থানীয় এক কাঠুরে।

প্রায় এক মাসে অপুষ্টিতে আক্রান্ত দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করা হচ্ছে চিকিৎসায় তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।

দুই শিশু নিখোঁজ হয়ে যাওয়ার পর কয়েক সপ্তাহ ধরে তাদের সন্ধানে তল্লাশি চালায় স্থানীয় শত শত মানুষ। কিন্তু বর্ষা মৌসুমে অ্যামাজনে হারিয়ে যাওয়ায় তাদের পাওয়া যায়নি। এই মৌসুমে জঙ্গলে হাঁটাচলা এবং নড়াচড়া স্বাভাবিকের চেয়ে কঠিন হয়ে ওঠে।

জরুরি বিভাগ ২৪ ফেব্রুয়ারি তল্লাশি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু স্থানীয়রা শিশুদের খোঁজে তল্লাশি অব্যাহত রাখে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমটি জানায় প্রায় চার সপ্তাহ পর শিশুদের খুঁজে পায় গাছ কাটতে যাওয়া এক কাঠুরে। শিশুদের বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে তাদের খোঁজ মেলে।

জানা গেছে, আশেপাশে ওই ব্যক্তির গাছ কাটার শব্দ শুনে সাহায্যের জন্য চিৎকার শুরু করে এক শিশু। সেই শব্দ অনুসরণ করে ওই ব্যক্তি রেইনফরেস্টের মাটিতে পড়ে থাকা অবস্থায় দুই শিশুকে খুঁজে পায়। সেসময় তারা দুর্বল এবং ক্ষুধার্ত থাকার পাশাপাশি তাদের ত্বকে নানা কাটাছেড়ার চিহ্ন পাওয়া যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই শিশু তাদের বাবা-মাকে জানিয়েছে হারিয়ে যাওয়ার পর বৃষ্টির পানি ছাড়া অন্য কিছু খাওয়া হয়নি তাদের।

অ্যামাজনে হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের জানুয়ারিতে বিমান দুর্ঘটনার শিকার হয়ে অ্যামাজনের দুর্গম এলাকায় ৩৬ দিন একাকি কাটাতে বাধ্য হন পাইলট অ্যান্টোনিও সিনা। এছাড়া ২০০৮ সালে ১৮ বছরের এক আদিবাসী তরুণ শিকারে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় ৫০ দিন পর খুঁজে পাওয়া গেলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit