সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ইভিএম এখনো বুঝে উঠতে পারিনি: সিইসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৮৯ Time View

 

ডেস্ক নিউজ : ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এখনো বুঝে উঠতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার বিকাল চারটায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার প্রাক্কালে ইভিএমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই কথা জানান।

সিইসি বলেন, ‘‘ইভিএম আমরা এখনো বুঝে উঠিনি। বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলব।’’

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, সব দলের অংশগ্রহণে তিনি নির্বাচন চান। 

তিনি বলেন, ‘‘আমরা সংবিধান ও আইনের আলোকে সবগুলো নির্বাচন করতে চাই। এটা স্থানীয় নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন। আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলে সবাই আনন্দিত হবে।’’

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

সিইসির দায়িত্ব নেওয়ার পর প্রথম বারের মতো চারদিনের সফরে চট্টগ্রাম গেছেন কাজী হাবিবুল আওয়াল।

জানা গেছে, চারদিনের সফরে শনিবার সকালে নিজের জন্মস্থান সন্দ্বীপে যাবেন সিইসি। পরদিন সকালে সন্দ্বীপ উপজেলায় স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সোমবার সকালে চট্টগ্রাম ফিরে ঢাকার পথে রওনা দেবেন তিনি।

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit