রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ দ্বিতীয়বার উদ্বাস্তু হওয়ার আতঙ্কে পূর্বাচলের ভূমি মালিকরা নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া

চুল থেকে দোলের রং উঠাতে যা করবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : বাঙালির অন্যতম উৎসবের মধ্যে দোল অন্যতম। ছোটো-বড় সকলেই দোলের দিন সকাল থেকে মেতে ওঠেন রঙের খেলায়। তবে বাজারের বেশিরভাগ রঙে নানা ধরণের কেমিক্যাল থাকায় ত্বক ও চুলের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। কিন্তু তাই বলে, দোল খেলবেন অথচ রঙ লাগবে না, তা আবার হয় নাকি! উৎসবটা যখন রঙের, তখন রঙ তো মাখতেই হবে। 

তবে রঙে থাকা রাসায়নিক ক্ষতি করতে পারে আপনার চুলের গোড়া এবং স্ক্যাল্পকে। রুক্ষ করে তুলতে পারে মাথার চুল-কে। তাই কেমিক্যালযুক্ত রঙ থেকে চুলকে রক্ষা করতে এই টিপসগুলো মেনে চলতে পারেন।

> দুই টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে চার টেবিল চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন ভালোভাবে। এই পুষ্টিকর প্যাকটি আপনার চুল এবং স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

> হোলি খেলার পর সঙ্গে সঙ্গে শ্যাম্পু করা এড়িয়ে চলুন। আগে পুরো চুলে ডিমের কুসুম বা দই লাগান ভালো করে। প্রায় ৪৫ মিনিট রাখার পর স্বাভাবিক পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন তারপর শ্যাম্পু করে নিন। এই টোটকায় চুল থেকে রঙ অপসারণ হবে দ্রুত এবং চুলের ক্ষতিও কম হবে।

> নারকেল দুধও চুল থেকে রঙ অপসারণের দুর্দান্ত উপায় হতে পারে। এটি ব্যবহার করলে খুব দ্রুত চুল থেকে রঙ অপসারণ হয়। শ্যাম্পু করার আগে পুরো চুলে নারকেলের দুধ লাগিয়ে বেশ কিছুক্ষণ রাখুন।

> নারকেল তেল হল ত্বক ও চুলের বেস্ট ফ্রেন্ড! রঙ থেকে ত্বক এবং চুল বাঁচাতে হোলি খেলার আগে নারকেল তেল লাগাতে পারেন। এছাড়া, রঙ তোলার জন্য হোলি খেলার পরেও এটি প্রয়োগ করতে পারেন। চুলে শ্যাম্পু করার আগে নারকেল তেল লাগান।

> রঙ খেলতে যাওয়ার আগে চুলে ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল লাগান। তাহলে চুল ধোওয়ার সময় সহজেই রং উঠে যাবে। যদি অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল না থাকে, তাহলে নারকেল তেল বা আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। আগের দিন রাতে তেল ম্যাসাজ করে রাখলে আরও ভালো হয়।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit