শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আশুলিয়ায় বিএনপির ১২জন নেতাকর্মীর নামে মামলা; গ্রেফতার-৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১২৭ Time View
মোঃ মশিউর রহমান  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : নাকশকতার পরিকল্পনা এবং পুলিশের উপর হামলার অভিযোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুসহ বিএনপির ১২জন নেতাকর্মীর নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন আশুলিয়া থানার এসআই সুব্রত রায়।

গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া এলাকার নবী হোসেনের ছেলে শাহিন মিয়া (২৪), মোসলেম উদ্দিনের ছেলে মোঃ সোহান (২০), মোঃ জজ আলীর ছেলে মোঃ মালেক (৩৫) এবং শেহের আলীর ছেলে মোঃ জসিম (৪৮)। মামলায় পলাতক আসামিরা হলেন- আশুলিয়ার জিরাবো এলাকার মৃত দেওয়ান ইদ্রিসের ছেলে দেওয়ান মোঃ সলাউদ্দিন বাবু (৬০), আব্দুর মালেকের ছেলে সোবাহান ও জহিরুল, মৃত রফিক মাতব্বরের ছেলে হাবিবুর রহমান (৪২), চাকল গ্রামের মৃত আবদুল্লাহের ছেলে আব্দুস সালাম (৫০), মৃত তালেবর প্রামানিকের ছেলে আব্দুল হাই আবু তারু মাদবর (৫৮), পানধোয়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে কাজিম উদ্দিন (৪৫) ও গোকুলনগর গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে আজিজুল হক আয়জল (৫৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আশুলিয়ার ঘুঘুদিয়ায় নাশকতা ও দেশকে অস্থিতিশীল পরিবেশ করার উদ্দেশ্যে সমবেত হয়ে রাস্তা বন্ধ করে দেন তারা। সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই পরিকল্পনা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে ও হামলা চালান আসামিরা। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যান। এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সুব্রত রায় বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি  আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit