শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

সড়কপথে ভারতের ট্যুরিস্ট ভিসায় আরও অপেক্ষা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  করোনার কারণে বাংলাদেশসহ বহু দেশের জন্য দুই বছর ধরে বন্ধ থাকা পর্যটন ভিসা ফের চালু করেছে ভারত। গতকাল বুধবার এক ঘোষণায় বলা হয়েছে, ১৫৬টি দেশের নাগরিক ট্যুরিস্ট ও ই-ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করতে পারবে। 

এনডিটিভি, ইকোনমিক টাইমস ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছেন, ট্যুরিস্ট এবং ই-ট্যুরিস্ট ভিসা পাওয়া বিদেশি নাগরিকরা স্থল সীমান্ত বা নদীপথ ব্যবহার করে ভারতে প্রবেশ করতে পারবে না। কেবলমাত্র নির্ধারিত সমুদ্র বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করে ভারতে প্রবেশ করতে পারবে। এতে এখনই কোনো দেশের নাগরিক সড়কপথে ভারতে যেতে পারবেন না। আপাতত আকাশ ও সমুদ্রপথে ভারতে যেতে পারবেন।

আরও বলা হয়েছে, করোনার আগেই যারা টুরিস্ট ভিসা পেয়েছিলেন, তাদের ভিসার মেয়াদ থাকলে বৈধ ভিসাধারীরা এখন থেকে ভারত ভ্রমণ করতে পারবেন। এছাড়া নতুন করেও সর্বোচ্চ পাঁচ বছরের জন্য টুরিস্ট ভিসার আবেদনও করা যাবে।

ভারতীয় কর্মকর্তারা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও জাপানের নাগরিকদের জন্য ১০ বছর মেয়াদী ভিসাও সচল করা হয়েছে। এছাড়া নতুন করে এই দুই দেশের নাগরিকদের দীর্ঘ মেয়াদী পর্যটক ভিসাও দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit