বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

পেঁয়াজের রসেই সেরে নিন প্রতিদিনের রূপচর্চা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১১৪ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক :  দামি দামি ক্রিম, কসমেটিক্স কিনেও কোনও লাভ হচ্ছে না? ত্বক সেই ফ্যাকাসে আর জেল্লাহীন হয়ে পড়ছে? কিন্তু জানেন কী, আপনার রান্নাঘরেই রয়েছে এমন সব জিনিস, যা কিনা ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকের মতো কাজ করবে! এই তালিকায় প্রথমেই রাখুন পেঁয়াজকে। কারণ ত্বকের বহু সমস্যার সমাধান এই পেঁয়াজের মাধ্যমেই সম্ভব।

চলুন পেঁয়াজের উপকারিতা জেনে নেওয়া যাক..

>অল্প বয়সেই ত্বকে বলিরেখা পড়ছে? কোনও চিন্তা নেই। সপ্তাহে অন্তত তিনদিন পিঁয়াজের রস মুখে লাগান। কিছুক্ষণ রেখে ভাল করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি করলে উপকার পাবেন।

> রোদে পুড়ে যাওয়া ত্বকে উজ্জ্বলতা ফেরাতে দারুণ কাজ করে পেঁয়াজের রস। অর্ধেক পেঁয়াজের রসের সঙ্গে এক চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে দিন। অল্প মধুও দিতে পারেন। ফেসপ্যাকের মতো ব্যবহার করুন। সপ্তাহে অন্তত দুদিন এটা ব্যবহার করুন।

> ব্রণ দূর করতেও দারুণ কাজ দেয় পেঁয়াজের রস। অর্ধেক পেঁয়াজ থেকে রস বের করে নিন। তারমধ্যে মিশিয়ে দিন দু চামচ টক দই। অল্প মধুও মিশিয়ে নিতে পারেন। ফেসপ্যাকের মতো ব্যবহার করুন। সপ্তাহে অন্তত দুদিন এটা ব্যবহার করুন।

> তবে শুধুই ত্বকের জন্য নয়, চুলের নানা সমস্যাও দূর করে পেঁয়াজ। চুল ঘন করতে পেঁয়াজের রসের জুড়ি মেলা ভার। চুল পড়ার সমস্যা দূর করতে সপ্তাহে একদিন পৈঁয়াজের রস মাথায় মাসাজ করুন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন।

> অনেকের হাতের চামড়া খুব শুষ্ক। সপ্তাহে অন্তত তিনদিন পেঁয়াজের রস হাতের তালুতে লাগিয়ে দিন। কিছুক্ষণ রেখে হাত ধুয়ে নিন।

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit