সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বঙ্গবন্ধুর সঙ্গে ছোটবেলার স্মৃতিচারণ করলেন জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

ডেস্ক নিউজ : আজ নানা বঙ্গবন্ধুর সঙ্গে ছোটবেলার কিছু স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছেন, তার সঙ্গে খুব বেশি স্মৃতি মনে নেই। তবে একটি মজার ঘটনা এখনো তিনি ভুলতে পারেননি।

সজিব ওয়াজেদ জয় বলেন, একদিন তিনি নানার কাছে জিদ ধরলেন, বঙ্গবন্ধুর পাইপে একবার হলেও তিনি ফুঁ দেবেন। নাছোড়বান্দা নাতির এমন মনোভাব দেখে নানা বাধ্য হলেন তার হাতে পাইপ দিতে। পাইপ হাতে পেয়ে যে কাণ্ড ঘটালেন, তা দেখে নানী দু’জনের ওপর প্রচণ্ড রেগে গেলেন। পাইপে টান দিতেই শুরু হলো কাশি। দমে দমে তার কাশি হতে লাগলো। সজিব ওয়াজেদ জয় আজ তার ভ্যারিফাইড একাউন্ট ফেসবুক পোস্টে শিশুকালে নানার সঙ্গে একটি ঘটনার স্মৃতিচারণ করেন এভাবে।

তিনি ফেসবুক পোস্টে লিখেন, নানার সঙ্গে তার কিছু স্মৃতির মধ্যে এটি একটি। পরিবারের সবাইকে নিয়ে তাদের দিনগুলো ছিল হাসিখুশির। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টে সব শেষ হয়ে যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় আরো বলেন, এরপরের ঘটনা আপনারা সবাই জানেন। এরপর আমার পরিবারে বেঁচে থাকা মা,বাবা ও খালাকে জীবনের সাথে যুদ্ধ করতে হয়েছে দীর্ঘ সময়। বাংলাদেশের মানুষের ভালবাসায় নানা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব চেপে বসে আমার মা’র কাঁধে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা পরিবারের সবাই আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করে যাচ্ছি।

বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিনে আজ বাংলাদেশের ও দেশের মানুষের জন্য তার ভাবনার কথাগুলোই বার বার মনে পড়ছে। 

তিনি বলেন, ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি। সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit