মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

শার্শা বিএনপি’র আহবায়ক কমিটির ৪টি ইউনিয়ন নেতাদের জরুরী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৯৫ Time View

 

শার্শা (যশোর) সংবাদদাতা : যশোর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, আগামী দিনে যারা রাজপথে থেকে, সকল আন্দোলন সংগ্রামে অংশ নিতে প্রস্তুত তাদের দিয়েই তৃনমুল ওয়ার্ড পর্যায় নতুন কমিটি গঠন করতে হবে। কমিটি গঠনে গনতান্ত্রিক ভাবে ভোটা ভুটির মাধ্যমে তৃনমুলের কর্মিরা তাদের আগামী দিনের নেতা নির্বাচন করবে। তাই আর ঘরে বসে নয় এই জালিম সরকারকে উৎখাত করতে রাজপথের এক দফা আন্দোলন গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার শার্শা উপজেলা বিএনপি’র নব-গঠিত আহবায়ক কমিটির ৪টি ইউনিয়ন নেতাদের এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বৃহস্পতিবার বিকাল ৪টায় শার্শা কামারবাড়ি মোড়ে বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত এই জরুরী সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু। সভায় বক্তব্যদেন ও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, সদস্য হয়রত আলী মাষ্টার , মফিজুর রহমান ছোট, শাহাজান আলাল হক, মিজানুর রহমান মিজান, মনিরুল ইসলাম মনি, আব্দুল হামিদ, আমিনুর রহমান নেদা, মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন, আব্দুল কাদের, সফিকুল ইসলাম,মফিজুর রহমান,শামছুর রহমান, আব্দুস সালাম, আব্দুর রউফ মন্টু, আব্দুস ছাত্তার, জুলফিকার আলী জুলু প্রমুক। জরুরী এ সভায় উলাশী, নিজামপুর, পুটখালী ও গোগা ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত ও কমিটি গঠনের দিন নির্ধারন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit