শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ক্ষেপণাস্ত্র! ভারতে পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছিল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৬৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ার পরপরই পাল্টা হামলা প্রস্তুতি নেওয়া শুরু করেছিল ইসলামাবাদ। ভারতের পক্ষ থেকে ‘ভুলের কথা’ জানাতে আর কিছুক্ষণ দেরি হলেই ধেয়ে আসতে পারতো পাকিস্তানি সেনার ছোড়া ক্ষেপণাস্ত্র। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, গত ৯ মার্চ ভারতের হরিয়ানার  আম্বালায় ভারতীয় বিমানবাহিনীল ঘাঁটিতে রক্ষাণাবেক্ষণ এবং রুটিন মহড়ার সময় হঠাৎ করেই ভুলবশত রাশিয়ায় সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস উৎক্ষেপণ হয়ে গিয়েছিল।

সেটি আছড়ে পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। এর পর পাল্টা হামলার প্রস্তুতি শুরু করে পাকিস্তানি বাহিনী। ব্লুমবার্গ জানিয়েছে, ওই ঘটনায় মিলন চানু এলাকার কয়েকটি ঘরবাড়ির ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি। ওই ঘটনার পর আম্বালায় আবারো দুর্ঘটনা এড়াতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল। ভারতের পক্ষ থেকে প্রথমে দুই দেশের সেনা কমান্ডার স্তরের হটলাইন ব্যবহার করে পাকিস্তানকে দুর্ঘটনার কথা জানানো হয়নি বলেও দাবি করা হয়েছে ব্লুমবার্গের রিপোর্টে। সে কারণে পাকিস্তানের সেনাবাহিনীল পক্ষ থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ভারতের বার্তা পেয়ে নিরস্ত হয় পাকিস্তানি বাহিনী।

পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল বাবর ইফতিকার দিন কয়েক আগে বলেছিলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্রটির গতিপথ ‘ট্র্যাক’ করে তাঁরা দেখেছেন, সেটি হরিয়ানার সিরসা থেকে এসেছিল। ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ার ঘটনা নিয়ে মঙ্গলবার ভারতের সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, অসতর্কতাবশত ঘটে যাওয়া ওই ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit