রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

গৌরনদীতে বখাটে কর্তৃক ১৪ বছরের কিশোরী ধর্ষিতা ॥ থানায় মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৪১ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের একটি সবজি ক্ষেতের ভেতরে বুধবার রাতে এক বখাটে যুবক কর্তৃক ১৪ বছরের এক কিশোরী ধর্ষিতা হয়েছে। এ ঘটনায় ওই রাতেই গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষর্দী, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ওই গ্রামের ১৪ বছরের ওই কিশোরী’র বাবা মারা গেলে তার মা তাদের দুই ভাই বোনকে ফেলে অন্যত্র বিয়ে করে সংসার গড়ে।

দুই ভাই বোনের সংসারে বড় ভাইয়ের স্ত্রীর যত্নেই ওই কিশোরী বড় হচ্ছিল। বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে কিশোরী (১৪) তার বড় ভাবিকে বলে ঘরের পেছনে যায়। এ সময় সেখানে ওৎ পেতে থাকা পার্শ্ববর্তি বার্থী গ্রামের মৃত মহব্বত আলী বেপারীর ছেলে বখাটে যুবক নজরুল বেপারী (৪৫) তাকে নানা ভয়-ভীতি দেখিয়ে জাপটে ধরে পার্শ্ববর্তি সবজি ক্ষেতের ভেতরে নিয়ে যায়। এ কাজে তাকে সহযোগীতা করে একই গ্রামের মোঃ আজাহার বেপারীর ছেলে মোঃ রাসেল বেপারী (৪০)। এর পর রাসেলকে নিকট দুরত্বে দাড় করিয়ে রেখে নজরুল সবজি ক্ষেতের ভেতরেই কিশোরিকে ধর্ষণ করে। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ননদের ফিরতে দেড়ি দেখে তার ভাবি তাকে খুজতে রাত পৌনে ৮টার দিকে ঘরের পেছনে বের হন। তিনি সবজি ক্ষেতের কাছে আসলে তাকে দেখে বখাটে নজরুল দৌড়ে পালিয়ে যায়। এ সময় তিনি সবজি ক্ষেতের ভেতরে কিশোরীকে পড়ে থাকতে দেখে ডাক চিৎকার দেন। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে একটি মোটরসাইকেল ফেলে ধর্ষক নজরুল ও তার সহযোগী রাসেল দৌড়ে পালিয়ে যায়। এলাকাবাসী তখন ধর্ষিতাকে উদ্ধার করে ও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে ভীকটিম কিশোরী (১৪)কে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, এ ধর্ষণ ঘটনায় ধর্ষিতা কিশোরীর বড়ভাই বাদি হয়ে ধর্ষক মোঃ নজরুল বেপারী (৪৫) ও তার সহযোগী মোঃ রাসেল বেপারী (৪০)কে আসামী করে ওই রাতেই গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে থানার এস.আই সুশান্ত কুমারকে। ভীকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল টেষ্ট) করার জন্য তাকে নিয়ে বরিশাল শের-ই বংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। সেখানে পরীক্ষা শেষে ১৬৪ ধারায় আদালতে জবানবন্ধি দেয়ার জন্য তাকে বরিশাল আদালতে তোলা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit