সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

‘বঙ্গবন্ধু সারাটা জীবন গরিব-দুঃখী মানুষকে ভালোবেসে গেছেন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১২৩ Time View

 

ডেস্ক নিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ। আজ বুধবার সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজডের (সিআরপি) রেডওয়ে মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘স্কুলেপড়ুয়া শিশু, ছিন্নমূল শিশু পরিবারের শিশুদের নিয়ে বঙ্গবন্ধু অনারম্ভ কৃত্রিমতাবিবর্জিত সত্যিকারের ভালোবাসায় মগ্ন ছিলেন। বঙ্গবন্ধু সারাটা জীবন বাংলার কৃষক, শ্রমিক, গরিব-দুঃখী মানুষকে ভালোবেসে গেছেন।

শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর ভাবনার কথা তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, একদিন বঙ্গবন্ধুর জন্মদিন পালনের জন্য কয়েকজন তার অনুমতির জন্য গিয়েছিল। তখন বঙ্গবন্ধু হেসে বলেছিলেন, ‘আমার জন্মদিন কী আর মৃত্যু দিনই বা কী। যত দিন এ দেশের সকল শিশুদের বাসযোগ্য করতে না পারব তত দিন জন্মদিন পালন করে কী হবে। আমি বাংলার সকল শিশুদের শিক্ষা, বস্ত্র, বাসস্থানসহ বাসযোগ্য করে গড়ে তোলার চেষ্টা করছি। ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ ছাড়াও সিআরপিতে হুইলচেয়ার ও সাধারণ শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি।

বন ও পরিবেশ উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সিআরপির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, বন ও পরিবেশ উপকমিটির সদস্য বিমান রায়, মিজানুর রহমান লিটন, সৈয়দ হেমায়েত হোসেন, আতিকুর রহমান শাজাহান, হাবিবুর রহমান হাবিব, জ্যোতিকা জ্যোতি, মিজানুর রহমান রুবেল, আনোয়ার হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ফরিদা পারভীন, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব এ সময় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit