শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু ছিলেন ত্রিকালদর্শী পুরুষ : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৪১ Time View

 

ডেস্ক নিউজ : ইউক্রেনে আগামী বছর পর্যন্ত যদি যুদ্ধ চলে তাহলে দেশটির প্রতি ১০ জন নাগরিকের মধ্যে প্রায় ৯ জনই দারিদ্রের কবলে পড়বে। বুধবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ আশঙ্কার কথা জানিয়েছে।  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ইউএনডিপির প্রশাসক আসি স্তাইনের জানান, ভেঙে পড়া অর্থনীতির সবচেয়ে বাজে পরিস্থিতি এড়াতে তার সংস্থা ইউক্রেন সরকারের সঙ্গে কাজ করছে। ইউক্রেনীয় পরিবারগুলোকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার কিনতে অর্থ সহায়তা এবং মৌলিক পরিষেবাগুলো নিশ্চিত করে তাদের দেশ ছেড়ে পালানো থেকে বিরত রাখাই তাদের লক্ষ্য। 

তিনি বলেন, সংঘাত যদি দীর্ঘ হয়, তাহলে দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে বাড়তে দেখবো আমরা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে স্তাইনের বলেন, স্পষ্টতই এই দৃশ্যকল্পের চরম সমাপ্তি হল সামগ্রিকভাবে অর্থনীতির বড় পতন। এটি শেষ পর্যন্ত ৯০ শতাংশ লোককে দারিদ্র্যসীমার নিচে বা সেখানে যাওয়ার উচ্চ ঝুঁকিতে ফেলতে পারে। দারিদ্র্যসীমার সাধারণত সংজ্ঞায়িত হয় জনপ্রতি দৈনিক ক্রয়ক্ষমতা সাড়ে ৫ ডলার থেকে ১৩ ডলারের মধ্যে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর আগে আনুমানিক মাত্র ২ শতাংশ ইউক্রেনীয়র দৈনিক ক্রয়ক্ষমতা ছিল সাড়ে ৫ ডলারের নিচে। তিনি আরও বলেন, ১২ থেকে ১৮ মাসের মধ্যে ইউক্রেনের ১৮ বছরের উন্নয়নের যে অগ্রগতি তা মুছে যেতে পারে বলে আমাদের অনুমান। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit