মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১০৫ Time View

 

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ট্রাকের সাথে আলমসাধুর ধাক্কায় আছর উদ্দিন (৩৬) নামে এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ রাতে শহরের ডিভাইন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার হাজরাখানা গ্রামের বাসিন্দা ও কাকুড়িয়া গ্রামের এলাহি বকক্সের ছেলে। নিহতের মামা হাজরাখানা গ্রামের সদর আলী বলেন, আছর উদ্দিনের মা-বাবা মারা যাওয়ার পর থেকে স্ত্রী-সন্তান নিয়ে আমাদের এখানে বসবাস করত।

বৈবাহিক জীবনে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার দিন নিজের আলমসাধু চালিয়ে যশোর থেকে বাড়ি ফিরছিল।পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের ডিভাইন সেন্টারের সামনে পৌঁছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সে বুকে আঘাত পেয়ে মারাত্মক আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতাল রেফার করা হয়। যশোর নেওয়ার পথে সলুয়া বাজারে পৌঁছালে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লুৎফুননেছা লতা বলেন, আহত ব্যাক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতাল রেফার করা হয়। হাজরাখানা গ্রামের ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন বলেন, পুলিশি ঝামেলার ভয়ে নিহতের আত্মীয়স্বজন মৃতদেহ যশোর হাসপাতাল বা চৌগাছা থানায় না নিয়ে গ্রামের বাড়ি নিয়ে যান। পরে তাকে হাজরাখানা গ্রামের সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit